শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:২৩ পিএম, ২০২৬-১০-১৩
এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ:
দীর্ঘ চার দশকের বিচারিক স্থবিরতা ও পাহাড়ি জনপদের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে বান্দরবানের আলীকদমে অকার্যকর চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপির কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করে আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।
১৯৮২ সালে আলীকদমে আদালত স্থাপনের জন্য ভবন নির্মিত হলেও সেখানে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়নি। ফলে আইনি সেবা পেতে স্থানীয় মানুষকে জেলা শহর বান্দরবানে প্রায় ১১১ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে হচ্ছে। এতে বিচারপ্রার্থীদের অর্থ, সময় ও শ্রমের অপচয়ের পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথও কঠিন হয়ে উঠেছে।
প্রতিমন্ত্রীর পত্রে উল্লেখ করা হয়েছে, বিদ্যমান আদালত ভবন প্রয়োজনীয় সংস্কার করে বিচারিক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া সম্ভব। এতে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের দোরগোড়ায় বিচারিক সেবা পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের পথ উন্মুক্ত হতে পারে।
জানা গেছে, সামাজিক ও পরিবেশবাদী সংগঠন গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মো. মহিউদ্দিন (বন্ধু)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় নথিপত্র পাঠিয়েছে। মন্ত্রীর দপ্তরের সুপারিশসহ বিষয়টি বর্তমানে আইন মন্ত্রণালয়ের বিচার শাখা-৪-এ প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রীন পলিসি মুভমেন্টের সদস্য সচিব ও প্রধান মুখপাত্র মো. মহিউদ্দিন (বন্ধু) জানান, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়িসহ দুর্গম পাহাড়ি এলাকার মানুষের বিচারিক ভোগান্তি কমাতে স্থানীয় পর্যায়ে আদালত চালু করা অত্যন্ত জরুরি। চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে।
খাগড়াছড়ি প্রতিনিধি : : জমি কিনেছেন, দামও পরিশোধ করেছেন। উপজেলা ভূমি অফিসে শুনানি ও যাচাই-বাছাইও শেষ হয়েছে। এরপরও নামজারি ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের উখিয়ায় ইয়াবা পাচারে অভিনব কৌশল নিয়েছে চোরাকারবারিরা। নাফ নদী পেরিয়ে বাংলাদেশের অভ্à¦...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কামরুল হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. কামালকে ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয় অধিবাসীদের নিত্যদিনের à...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তà¦...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম বলেছেন, দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মজুত রয়à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited